Collector
মোসাদ্দেককে চার বছর পর জাতীয় দলে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল | Collector
মোসাদ্দেককে চার বছর পর জাতীয় দলে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল
Somoy TV

মোসাদ্দেককে চার বছর পর জাতীয় দলে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল

প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন কাজী নুরুল হাসান সোহানও।মোসাদ্দেক শেষবার জাতীয় দলে খেলেছেন ২০২২ সালের নভেম্বরে, ওয়ানডে ওই বছরের আগস্টে। দীর্ঘ সময় পর ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্স দিয়ে। চলতি প্রিমিয়ার লিগে এই অলরাউন্ডার ৮ ম্যাচে ৩১০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২ উইকেট। তার নেতৃত্বে আবাহনী আছে প্রিমিয়ার লিগ টেবিলের দুইয়ে।এই অলরাউন্ডারকে নেওয়া হয়েছে ৬ নম্বরের বিবেচনায়। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন তাকে দলে ফেরানোর ব্যাখ্যায় বলেছেন, ‘মোসাদ্দেককে আমরা ৬ নম্বরে চিন্তা করছি, এখানে সে খুব ভালো ব্যাট করছে। ৬ নম্বরে তার দক্ষতা আমাদের কাজে লাগবে। সে অভিজ্ঞ। আগেও খেলেছে এবং প্রিমিয়ার লিগে ভালো ফর্মে আছে।’গত এপ্রিলের নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। এই দুজনের জায়গাতেই সৈকত ও সোহানের ফেরা। বাকি সবাই নিজেদের জায়গা ধরে রেখেছেন।আরও পড়ুন: বছর শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশআফিফ ও অঙ্কনের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি এবং আফিফকেও যথেষ্ট সুযোগ দিয়েছি, সেটাও বলতে পারব না। সে আরও সুযোগ পেতে পারত। তবে এই মুহূর্তে আমরা কিছু টেকটিক্যাল পরিবর্তন এনেছি।’তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেটি হবে ৯ জুন, দ্বিতীয়টি ১১ জুন। তৃতীয় ম্যাচটি ১৪ জুন। সবগুলো ম্যাচই গড়াবে মিরপুর স্টেডিয়ামে।বাংলাদেশ স্কোয়াডমেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Go to News Site