Somoy TV
সুনামগঞ্জের শান্তিগঞ্জে লেগুনার ধাক্কায় জরিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব পাগলার মাহমদপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জরিনা বেগম পূর্ব পাগলার মাহমদপুর গ্রামের ফজর আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টায় পাশের বাড়িতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন জরিনা বেগম। মহাসড়ক পার হওয়ার সময় সুনামগঞ্জগামী ‘রাব্বি পরিবহন’ নামের একটি দ্রুতগামী লেগুনা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা লেগুনাটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।আরও পড়ুন: বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহতখবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, মাহমদপুরে লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন এবং ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে।
Go to News Site