Collector
নভেম্বরে ঢাকায় পুরুষ সাফ, প্রথমবারের মতো থাকতে পারে ভিএআর প্রযুক্তি | Collector
নভেম্বরে ঢাকায় পুরুষ সাফ, প্রথমবারের মতো থাকতে পারে ভিএআর প্রযুক্তি
Somoy TV

নভেম্বরে ঢাকায় পুরুষ সাফ, প্রথমবারের মতো থাকতে পারে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত ‘সাফ চ্যাম্পিয়নশিপ’–এর এবারের আসর বসতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। আগামী নভেম্বরের ৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের আসর। গতকাল (৩ জুন) গোয়ায় চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল।এর আগে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন আভাস দিয়েছিলেন সাফের এবারের আসর হতে পারে বাংলাদেশে। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বাংলাদেশের আয়োজকস্বত্ব নিশ্চিত হলো।পূর্বের সূচি অনুযায়ী এবারের সাফ হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে। কিন্তু সে সময় ভারত আসিয়ান কাপ খেলতে ব্যস্ত থাকবে বলে সূচিতে জটিলতা তৈরি হয়।সংবাদ সম্মেলনে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম বলেন, ‘শুধু ভারতের আসিয়ান কাপ খেলার ব্যবস্থাপনাই নয়, সাফের অন্তর্ভুক্ত সাতটি দেশের সঙ্গেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবার মতামত ও সম্মতির ভিত্তিতেই টুর্নামেন্টটি তারিখ চূড়ান্ত করা হয়েছে।’আরও পড়ুন: প্রথম একক ফুটবলার হিসেবে প্রিন্সেস অস্তুরিয়াস পুরস্কার পেলেন মেসিপুরুষোত্তম নিশ্চিত করেছেন যে সাফের কোনো ম্যাচই ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে না। ঢাকার দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। প্রধান ভেন্যু হিসেবে থাকবে জাতীয় স্টেডিয়াম, আর দ্বিতীয় ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনাকে বেছে নেয়া হতে পারে।এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ভিন্ন মাত্রা পেতে পারে আধুনিকত্বে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভিএআর’ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও শতভাগ চূড়ান্ত নয়। সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘এবারই প্রথম সাফে এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছি আমরা।’

Go to News Site