Somoy TV
শ্রীলঙ্কায় গ্যারি কারস্টেন ও কুশাল মেন্ডিস যুগের শুরুটা হলো জয় দিয়ে। কোচ হিসেবে কারস্টেন নিয়োগ পেয়েছিলেন গত মার্চে, সাদা বলের অধিনায়ক হিসেবে মেন্ডিসের পুনরুত্থান গত মাসে। তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৪১ রানে হারিয়েছে।কিংস্টনে ৭ উইকেটে শ্রীলঙ্কার ৩০৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ২৬২ রানে। ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শ্রীলঙ্কার এটা প্রথম ওয়ানডে জয়। সবশেষ ২০১৩ সালে পোর্ট অব স্পেনের ওয়ানডেতে জিতেছিল ৩৯ রানে।শ্রীলঙ্কার সংগ্রহ ৩০৩-এ পৌঁছে দেওয়ায় সবচেয়ে বেশি অবদান পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিসের। কামিন্দু মেন্ডিস দলীয়২ ২ রানে আউট হয়ে গেলে তারা গড়েন ১৩৬ রানের জুটি। মেন্ডিস ৭২ ও পাথুম করেন ৭৯ রান।শেষদিকে চারিথ আসালাঙ্কার ৪৫ ও জানিত লিয়ানাজের ৪৪ রান শ্রীলঙ্কাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন জায়দেন সিলস, ম্যাথু ফোর্ডে ও রোস্টন চেজ।আরও পড়ুন: ভারতের নেতৃত্ব হারালেন সূর্যকুমার, বাদ পড়তে পারেন দল থেকে!জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজ পাওয়ারপ্লের মধ্যে পঞ্চাশ করে ফেললেও দুশমন্থ চামিরারা শাই হোপদের চেপে ধরেন। ১৩৪ রানের মধ্যে তারা তুলে নেন ৪ উইকেট। জন ক্যাম্পবেল ১৭, জাস্টিন গ্রিভস ৪৫, কেসি কার্টি ২৭ ও শেরফান রাদারফোর্ড ৫ রান করে বিদায় নেন। হাফসেঞ্চুরি করা শাই হোপ ৬৬ বলে করেন ৫৬ রান।এরপর রোস্টন চেজ ৩৩, শামার জোসেফ ২৩ ও গুদাকেশ মতি ২২ রান ওয়েস্ট ইন্ডিজে লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে ৬৭ রান খরচায় ৪ উইকেট নেন চামিরা। ২ উইকেট নেন মহেশ থিকশানা।
Go to News Site