Somoy TV
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলন ও পাচারে বাধা দেয়াকে কেন্দ্র করে বন বিভাগের এক বিট কর্মকর্তা ও এক ফরেস্ট গার্ডের ওপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নকশী এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন: রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান (২৮) এবং ফরেস্ট গার্ড জিয়াউল ইসলাম (৩০)।বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গারো পাহাড়ের ঝিনাইগাতী জিরো পয়েন্ট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ট্রাক্টরে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ওই বিট কর্মকর্তা, ফরেস্ট গার্ডসহ বন বিভাগের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় তারা বালুভর্তি মাহিন্দ্র গাড়ি জব্দ করেন এবং কয়েকজন কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।আরও পড়ুন: তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখমএর জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার নকশী এলাকায় বন বিভাগের ওই কর্মকর্তাসহ দুজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে রাংটিয়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার আব্দুল করিম জানান, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঝিনাইগাতী উপজেলার থানা রোড এলাকার কছিমুদ্দিন মেম্বারের ছেলে ফরহাদ হোসেন (৪৫), তার ছেলে রুমান (২৫), একই এলাকার জহুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (২৮) এবং আরও কয়েকজন।তবে, অভিযোগ অস্বীকার করে ফরহাদ হোসেন জানান, হামলার সময় তিনি ও তার ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাদের ফাঁসানোর উদ্দেশে এ ঘটনায় তাদের জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।আরও পড়ুন: ফতুল্লায় চাঁদা না পেয়ে তিন জনকে কুপিয়ে জখম, আটক ৩এ বিষয়ে ডেপুটি রেঞ্জার আব্দুল করিম বলেন, ‘গারো পাহাড় এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে বন বিভাগের অভিযান দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Go to News Site