Collector
রামিসা হত্যা মামলার রায়ের তারিখ আজই ঘোষণা হতে পারে | Collector
রামিসা হত্যা মামলার রায়ের তারিখ আজই ঘোষণা হতে পারে
Somoy TV

রামিসা হত্যা মামলার রায়ের তারিখ আজই ঘোষণা হতে পারে

আজই রায়ের তারিখ ঘোষণা হতে পারে শিশু রামিসা হত্যা মামলার।আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয়পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন।এসময় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করতে পারেন ট্রাইব্যুনাল।রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই রায় দেয়া হবে এই মামলার।এর আগে বুধবার আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন আসামি সোহেল রানা। কিন্তু নিজেকে নির্দোষ দাবি করেছেন তার স্ত্রী আসামি স্বপ্না। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে রামিসাকে ধর্ষণ-হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

Go to News Site