Somoy TV
সারা বিশ্বেই দিন দিন বায়ুদূষণ বাড়ছে। গত ডিসেম্বর থেকেই মেগাসিটি ঢাকায়ও দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। তবে গত কয়েকদিন ধরে শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে। ঈদুল আজহার ছুটিতে নাড়ির টানে লাখো মানুষ গ্রামে যাওয়ায় রাজধানী এখন ফাঁকা। তাই এখানকার বায়ুদূষণের মাত্রা কমে এসেছে। বইছে নির্মল বাতাস।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ১১ তম স্থানে থাকা ঢাকার স্কোর ৯৪। বায়ুমানের এই স্কোর শহরটির জন্য মোটামুটি ভালো। ফলে আজ মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন রাজধানীবাসী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর কিছুটা বাড়তে কিংবা কমতে পারে।তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বায়ুমানের স্কোর ১৭৩, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। এদিকে, তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭১। তারপরেই অবস্থান করা চিলির সান্তিয়াগোর স্কোর ১৪৩। অন্যদিকে ১৪২ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি চতুর্থ অবস্থানে রয়েছে। চিলি ও দিল্লি শহরের বায়ুমানের স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।আরও পড়ুন: টানা বৃষ্টিতে ঢাকার বাতাস ‘স্বাস্থ্যকর’ একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
Go to News Site