Collector
৪ জুন: ইতিহাসের আলোচিত ঘটনাগুলো জানেন? | Collector
৪ জুন: ইতিহাসের আলোচিত ঘটনাগুলো জানেন?
Somoy TV

৪ জুন: ইতিহাসের আলোচিত ঘটনাগুলো জানেন?

সময় গড়ায় তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা মহামানবের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।আজ বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ঘটনাবলি৮৬২ - আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাইন ক্ষমতাসীন হন।১৮৩০ - ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।১৮৪৫ - মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু।১৮৫৯ - ম্যাজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ানদের পরাজয়।১৮৭৬ - তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।১৮৭৮ - সাইপ্রাসকে ব্রিটেনের নিকট হস্তান্তর করে উসমানীয় সাম্রাজ্য (বর্তমান তুরস্ক)।১৯২০ - প্রথম বিশ্বযুদ্ধশেষে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাঙ্গেরির ত্রিয়ানোঁ চুক্তি স্বাক্ষরিত।১৯২৪ - বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্স-এর উপর তার গবেষণাপত্র, (যেটি পরবর্তীতে ‘বোস- আইনস্টাইন কনডেনসেট’ নামে পরিচিত হয়) আইনস্টাইনের কাছে পাঠান।১৯৪২ - প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়।১৯৪৩ - আর্জেন্টিনার এক সেনা অভ্যুত্থানে কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।১৯৪৬ - জুয়ান ফেরোন আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।১৯৫৫ - ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।১৯৭০ - প্রশান্ত মহাসাগরে ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।১৯৮৯ - চীনে ছাত্রদের আন্দোলনে সামরিক বাহিনীর তিয়েনআনমেন স্কয়ার গণহত্যা বা ৪ জুন গণহত্যা সংগঠিত হয়।১৯৮৯ - আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হন আলি খোমেনি।১৯৯৬ - বাংলাদেশে ইন্টারনেট চালু আরও পড়ুন: ৩ জুন: ইতিহাসের যত আলোচিত ঘটনা জন্ম ১৮২৯ - অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতের বেসামরিক কর্মকর্তা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা।১৯০২ - সত্যেন্দ্রনাথ সেন,প্রখ্যাত রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক এবং ভারতের প্রথম ঘূর্নায়মান মঞ্চের প্রবর্তক।১৯০৭ - রোজালিন্ড রাসেল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, চিত্রনাট্যকার ও গায়িকা।১৯১৫ - ওয়াল্টার হ্যাডলি, নিউজিল্যান্ডের ক্রিকেটার।১৯১৬ - রবার্ট ফ্রান্সিস ফার্চগট, মার্কিন প্রাণরসায়নবিদ।১৯৩৬ - নূতন সমর্থ, ভারতীয় অভিনেত্রী।১৯৩৬ - ব্রুস ডার্ন, আমেরিকান অভিনেতা।১৯৪৬ - এস.পি. বালসুব্রহ্মণ্যম, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী,সঙ্গীত পরিচালক ও অভিনেতা।১৯৬১ - জুলি হোয়াইট, মার্কিন অভিনেত্রী।১৯৬৬ - ভ্লাদিমির ভয়েভদস্কি, রাশিয়ান গণিতবিদ।১৯৭৫ - অ্যাঞ্জেলিনা জোলি, মার্কিন অভিনেত্রী। চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৈষী।১৯৭৬ - টিম রজন, বিখ্যাত কানাডিয়ান অভিনেতা।১৯৮৪ - রইনই যং, তাইওয়ান অভিনেত্রী।১৯৮৫ - লুকাস পোদোলস্কি, জার্মান ফুটবল খেলোয়াড়।১৯৯১ - বেন স্টোকস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। আরও পড়ুন: ১ জুন: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা মৃত্যু ১৮৭৬ - আব্দুল আজিজ (উসমানীয় সুলতান), উসমানীয় সাম্রাজ্যের ৩২ তম সুলতান।১৯২৬ - ফ্রেড স্পফোর্থ, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।১৯৩১ - হুসাইন বিন আলি, মক্কার শরিফ, আরব নেতা ও হেজাজের বাদশাহ।১৯৩২ - মহেন্দ্রনাথ গুপ্ত 'শ্রীম' নামে পরিচিত শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও 'শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত' রচয়িতা।১৯৪১ - দ্বিতীয় ভিলহেম, জার্মানির সম্রাট।১৯৪২ - রাইনহার্ট হাইড্‌রিখ, জার্মান নাৎসি কর্মকর্তা এবং হলোকস্টের মূল হোতা।১৯৭১ - গোর্গি লুকাস, হাঙ্গেরীয় মার্কসবাদী দার্শনিক, নন্দনতত্ত্ববিদ, সাহিত্য ইতিহাসবিদ এবং সমালোচক।১৯৭৩ - মোরিস রনে ফ্রেশে, ফরাসি গণিতবিদ।১৯৮৩ - সতীশচন্দ্র সামন্ত, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লোকসভা সদস্য।১৯৮৯ - আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইরানের ধর্মীয় নেতা।২০২০ - বলিউডের কিংবদন্তি পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী।

Go to News Site