Somoy TV
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ৭২৫ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬। দশম গ্রেডের এই চাকরির বেতন স্কেল ১৬০০০–৩৮৬৪০–সহ অন্য সুবিধা।চাকরির বিবরণপদের নাম: অফিসার (জেনারেল)পদের সংখ্যা: ৭২৫। (রূপালী ব্যাংক পিএলসি-৮০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-১৬, বেসিক ব্যাংক-১৩, বাংলাদেশ কৃষি ব্যাংক-৪৭১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৪৭, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-২২, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-২, কর্মসংস্থান ব্যাংক-৭২টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংক-২)।শিক্ষাগত যোগ্যতা*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।আরও পড়ুন: সরকারি ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা, মূল্যায়নের পরিকল্পনা নিচ্ছেগ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।আবেদনের বয়সসীমা১ এপ্রিল ২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।আবেদনের নিয়মবাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনের ফি২০০ টাকা।আবেদনের শেষ তারিখ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মি.।বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
Go to News Site