Somoy TV
বাগেরহাটের শরণখোলায় নসিমন উল্টে সুজন মোল্লা (৩৮) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (৪ মে) সকালে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটোখার বাজারে এই দুর্ঘটনা ঘটে।নিহত সুজন মোল্লা শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজন মোল্লা কাঠভর্তি নসিমন নিয়ে উপজেলার দিকে যাওয়ার সময় ছুটোখার বাজারের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।আরও পড়ুন: মাদারীপুরে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুরনিহত সুজন মোল্লার বাবা হানিফ মোল্লা জানান, ‘সুজন মোল্লা তিন মাস আগে বিদেশ থেকে বাড়িতে ফিরে আসে। সে আর বিদেশে যাবে না। এ কারণে একটি নসিমন ক্রয় করেন কাঠের ব্যবসা শুরু করে। সুজন নিজেই নসিমন চালিয়ে দুর্ঘটনায় পড়ে।’এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
Go to News Site