Collector
নৌবাহিনীর বহরে যুক্ত হলো ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ | Collector
নৌবাহিনীর বহরে যুক্ত হলো ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
Somoy TV

নৌবাহিনীর বহরে যুক্ত হলো ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ভাসমান ক্রেন- বিএনএফসি বলীয়ান।নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে (ডিইডব্লিউ) ভাসমান ক্রেনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউ-তে দেশীয় প্রযুক্তিতে ভাসমান এই ক্রেনটির নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের ৩০ জুন। ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১০ দশমিক ৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম।ক্রেনটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের। আরও পড়ুন: কঠোর নজরদারিতে চট্টগ্রাম বন্দরে কমেছে দস্যুতা, ইতিবাচক প্রভাব বাণিজ্যেঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির এই ক্রেনটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে।বিএনএফসি-বলীয়ান সংযোজনের মাধ্যমে ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম ও বিভিন্ন নৌ উপকরণ উত্তোলন, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম গতিশীল হবে বলেও জানান নৌ-বাহিনী প্রধান।

Go to News Site