Somoy TV
বাগেরহাটের মোংলায় বাজারে ভয়াবহ আগুনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এ সময় প্রায় পাঁচ সহস্রাধিক মুরগি, নগদ অর্থ ও মালামাল পুড়ে ছাই হয়েছে।বুধবার (৩ জুন) রাত পৌনে ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে হঠাৎ করেই মাছ বাজার এলাকার একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী দোকানগুলোতেও আগুন লেগে যায়। আগুন দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মোংলা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।আরও পড়ুন: পটুয়াখালীতে পুড়ে অঙ্গার গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগিপরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ব্যবসায়ীরা জানান, আগুনে বাজারসংলগ্ন দুটি পাইকারি মুরগির আড়তের প্রায় সহস্রাধিক মুরগি ভেতরেই পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া আগুনের তীব্রতায় পাশে থাকা আরও তিনটি মাছের আড়ৎ সম্পূর্ণ ভস্মীভূত হয়।আরও পড়ুন: দিনাজপুরে খামারের ৩ হাজার মুরগি পুড়ে ছাইআড়ৎগুলোতে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও মাছ বিক্রির বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান জানান, দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে আগুন পুরো বাজারে ছড়াতে পারেনি। বিদ্যুতের শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Go to News Site