Jagonews24
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শক্তিশালী হওয়ার খবরে তেলের দাম কমেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ করার ক্ষেত্রেও এটি একটি বৃহত্তর কূটনৈতিক সাফল্য হিসেবে আশা জাগিয়েছে। খবর আল জাজিরার। ব্রেন্ট ক্রুড ফিউচার ৬৭ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৭.১৪ ডলারে লেনদেন হয়েছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার ৬২ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৫.৪০ ডলারে নেমে এসেছে। তবে বুধবার (৩ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৪ ডলারে পৌঁছায়। অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার ১৬০ ইয়েনের কাছাকাছি পৌঁছালেও সম্ভাব্য সরকারি হস্তক্ষেপের আশঙ্কায় বাজারে সতর্কতা দেখা যায়। এদিন যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার প্রায় স্থির ছিল, আর ইউরোপীয় বাজারের ফিউচার সামান্য ০ দশমিক ১ শতাংশ কমে যায়। তবে এশিয়ার বাজারে এআই-নির্ভর উত্থান অব্যাহত থাকে। তাইওয়ান ও জাপানের প্রধান শেয়ার সূচক নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার বাজারও এদিন বন্ধ ছিল। গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন টানা তিন সেশনে প্রায় ১০ শতাংশ মূল্য হারিয়ে দুই মাসের সর্বনিম্ন ৬৬ হাজার ১২৩ ডলারে নেমে এসেছে। টিটিএন
Go to News Site