Boishakhi News24
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা আগামী বছর নতুন ধরনের একটি এআই পেন্ডেন্ট ডিভাইসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। হার্ডওয়্যার বিভাগে লোকসান কমানো এবং এআই-চালিত ওয়্যারেবল প্রযুক্তির পরিধি বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তাদের অভ্যন্তরীণ পরিকল্পনার অংশ হিসেবে এই ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য ‘ওয়্যারেবলস ফর ওয়ার্ক’ নামে নতুন একটি সেবাও চালুর পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, মেটার ওয়্যারেবলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল এক অভ্যন্তরীণ মেমোতে এ পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। Read More
Go to News Site