Collector
এক ঘণ্টার কর্মবিরতিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা | Collector
এক ঘণ্টার কর্মবিরতিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা
Somoy TV

এক ঘণ্টার কর্মবিরতিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা

ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান পদে সদ্য নিয়োগ পাওয়া সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম পদত্যাগ কার্যকরের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা। সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করছেন তারা।কর্মসূচির অংশ হিসেবে প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় কর্মকর্তারা এক ঘণ্টার এই প্রতীকী কর্মবিরতি পালন করা হয়েছে।এর আগে বুধবার (৩ জুন) রাজপথের বিক্ষোভ ও আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাদের দৈনিক দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালনের আহ্বান জানান সচেতন গ্রাহক ফোরামের ফোরামের শীর্ষ নেতারা।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ভার্চুয়াল সভায় ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানের জমা দেয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।আরও পড়ুন: ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আজও দিলকুশায় গ্রাহকদের অবস্থানগত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো আজও আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা

Go to News Site