Collector
মানিকগঞ্জে আগুনে ৪ দোকান পুড়ে ছাই | Collector
মানিকগঞ্জে আগুনে ৪ দোকান পুড়ে ছাই
Somoy TV

মানিকগঞ্জে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জের সিংগাইরে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁন মিষ্টির দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি মোবাইল রিচার্জের দোকান, একটি মুদি দোকান এবং একটি কনফেকশনারি দোকানে। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন পণ্যসামগ্রী পুড়ে যায়।খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।আরও পড়ুন: মোংলায় বাজারে ভয়াবহ আগুন, পুড়ে মরল ৫ সহস্রধিক মুরগিস্থানীয় বাসিন্দা মো. সাদেক বলেন, ‘গভীর রাতে দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে অনেক মূল্যবান মালামাল পুড়ে গেছে, ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিবুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে চারটি দোকানের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Go to News Site