Jagonews24
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ কার্যালয়ের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। কেএইচ/একিউএফ
Go to News Site