Collector
সীমান্তে ২৮ জনের পুশইন রুখে দিলো বিজিবি | Collector
সীমান্তে ২৮ জনের পুশইন রুখে দিলো বিজিবি
Somoy TV

সীমান্তে ২৮ জনের পুশইন রুখে দিলো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে না পেরে নারী ও শিশুসহ ২৮ জনের একটি দল বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে।বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতের দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে এই পুশ-ইনের চেষ্টা করা হয়। সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে তাদের অবস্থান নিশ্চিত করেন এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেন। আরও পড়ুন: যশোরে পুশইন চেষ্টা রুখে দেয়ার পর জয়পুরহাটে কাঁটাতারের বেড়া, সাতক্ষীরায় গুলিবিদ্ধ ২ বর্তমানে ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি তাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। তারা ফিরে না গেলে পুশ-ব্যাকের চেষ্টা করা হবে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরও জানান, এ ঘটনার পর সীমান্তের ওপারে বিএসএফের চৌকিগুলোতে জনবল বাড়ানো হয়েছে বলে তারা খবর পেয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় এপারে বিজিবিও টহল জোরদার ও লোকবল বৃদ্ধিসহ সীমান্তে নজরদারি বাড়িয়েছে।

Go to News Site