Collector
শাকিরাদের সঙ্গে ফিফা বিশ্বকাপ অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়, কে এই গায়ক | Collector
শাকিরাদের সঙ্গে ফিফা বিশ্বকাপ অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়, কে এই গায়ক
Jagonews24

শাকিরাদের সঙ্গে ফিফা বিশ্বকাপ অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়, কে এই গায়ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। শুধু অ্যালবামেই নয়, বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার তালিকাতেও আছেন তিনি। এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো- এই তিন দেশ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীরা পারফর্ম করবেন। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সঞ্জয়। তিনি পারফর্ম করবেন কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্কের লিসার মতো তারকাদের সঙ্গেও। ফেসবুকে দেওয়া এক পোস্টে সঞ্জয় নিজেই এই খবর নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের কাজ তুলে ধরা। সেটি এখন বাস্তবে পরিণত হয়েছে। সঞ্জয় লিখেছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বেড়ে ওঠার সময় থেকেই বহুসংস্কৃতির সংগীত তাকে অনুপ্রাণিত করেছে। সেই পথ ধরেই আজ ফিফা বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া তার জন্য বড় অর্জন। তিনি আরও জানান, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে তার গানটির নাম ‘সির সির’। এই প্রকল্পে তার সঙ্গে আরও আছেন নোরা ফাতেহি ও ভেজড্রিমের মতো আন্তর্জাতিক শিল্পীরা। একই অ্যালবামে বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’, পপ তারকা ‘শাকিরা’, রেগেটন কিংবদন্তি ‘ড্যাডি ইয়াঙ্কি’ এবং আফ্রোবিটস তারকা ‘বার্না বয়’ ও ‘রেমা’-র মতো বৈশ্বিক মিউজিক আইকনদের গানও স্থান পেয়েছে। জন্ম শ্রীমঙ্গলে হলেও সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামে। পরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং সেখানেই সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করেন। পরিবারেও সংগীতের পরিবেশ ছিলো। মা গান করতেন এবং নানি ছিলেন সংগীতচর্চার সঙ্গে যুক্ত।   এলআইএ

Go to News Site