Jagonews24
নিজেদের মাঠে ওয়ানডে সিরিজে হারে শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। কিংস্টনে সিরিজের প্রথম ওয়ানডেতে তাদের ৪১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। কেউ সেঞ্চুরি না পেলেও প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ৭৯, কুশল মেন্ডিস ৭২, চারিথ আসালাঙ্কা ৪৫ আর জানিথ লিয়ানাগে শেষদিকে ২৯ বলে করেন অপরাজিত ৪৪। ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস, ম্যাথিউ ফোর্ডে আর রস্টন চেজ নেন দুটি করে উইকেট। জবাবে সাবিনা পার্কে কিছুটা টার্ন করা উইকেটে ৪৯.২ ওভারে ২৬২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ (৫৬) ছাড়া আর কেউ ফিফটি করতে পারেননি। লঙ্কান পেসার দুশমন্ত চামিরা ৬৭ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। ২ উইকেট শিকার মাহিশ থিকসানার। এমএমআর
Go to News Site