Collector
বিশ্বকাপের প্রচারণায় শিল্পকর্ম নষ্টের অভিযোগ, ফিফার বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের মামলা | Collector
বিশ্বকাপের প্রচারণায় শিল্পকর্ম নষ্টের অভিযোগ, ফিফার বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের মামলা
Somoy TV

বিশ্বকাপের প্রচারণায় শিল্পকর্ম নষ্টের অভিযোগ, ফিফার বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের মামলা

মার্কিন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড (ওয়াইল্যান্ড) ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর প্রচারণার জন্য তার বিখ্যাত তিমির দেয়ালচিত্র মুছে ফেলার অভিযোগে ফিফাসহ সংশ্লিষ্ট কয়েকটি পক্ষের বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের মামলা করেছেন।ডালাসের কেন্দ্রস্থলে একটি ভবনের দুই পাশে প্রায় ১৭ হাজার বর্গফুটজুড়ে আঁকা ছিল বিশাল আকারের সাঁতার কাটা তিমির এক দেয়ালচিত্র। ‘হোয়েলিং ওয়াল ৮২’ নামে পরিচিত শিল্পকর্মটি ওয়াইল্যান্ড ১৯৯৯ সালে সম্পন্ন করেন এবং এটি প্রায় তিন দশক ধরে শহরের অন্যতম পরিচিত স্থাপনা হিসেবে দাঁড়িয়ে ছিল।সোমবার (১ জুন) ডালাসের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ওয়াইল্যান্ড দাবি করেন, বিশ্বকাপ আয়োজক, ভবনের মালিক ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান তার অনুমতি ছাড়াই এবং কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়েই দেয়ালচিত্রটি রঙ করে ঢেকে দিয়েছে। তার অভিযোগ, এই পদক্ষেপ ১৯৯০ সালের ‘ভিজ্যুয়াল আর্টিস্টস রাইটস অ্যাক্ট’ লঙ্ঘন করেছে, যা জনসমক্ষে প্রদর্শিত গুরুত্বপূর্ণ শিল্পকর্মকে ধ্বংসের হাত থেকে সুরক্ষা দেয়।মার্কিন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ডের আঁকা সাঁতার কাটা তিমি।আরও পড়ুন: বিশ্বকাপের ১৬ স্টেডিয়াম নিয়ে যা জানা দরকারমামলায় বলা হয়েছে, বিশ্বকাপের প্রচারণার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলো 'তাড়াহুড়ো করে এবং অপরিবর্তনীয়ভাবে' শহরের একটি ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করেছে।তবে ফিফার এক মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এ ঘটনায় সংস্থাটির কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে, স্থানীয় বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, পুরোনো দেয়ালচিত্রের জায়গায় নতুন শিল্পকর্ম স্থাপন করা হবে, যা বিশ্বকাপকে ঘিরে শহরের বর্তমান ঐতিহাসিক মুহূর্ত ও বৈশ্বিক উদ্দীপনাকে তুলে ধরবে। তারা আরও জানিয়েছে, ওয়াইল্যান্ডের মূল দেয়ালচিত্রের একটি অংশ সংরক্ষণ করা হবে।এদিকে দেয়ালচিত্র অপসারণের প্রতিবাদে অনলাইনে চালু হওয়া একটি পিটিশনে ইতোমধ্যে ২,৬০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

Go to News Site