Somoy TV
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে।বুধবার (০৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালবাড়ি ইউনিয়নের কুটাই বেলাই এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছয় ক্ষতিগ্রস্ত চা শ্রমিকের পরিবারে চলছে শোকের মাতম।এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে আকাশে কালো মেঘ দেখা দেয়। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিকভাবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়।আরও পড়ুন: খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলো ৫টি গরু!এ সময় পাহাড়ি এলাকায় একাধিক চা শ্রমিকের ১৩টি গরু ও একটি মহিষ মাঠে ঘাস খাচ্ছিলো। আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়। পরে কুটাই বেলা এলাকায় মৃত গবাদিপশুকে মাটিতে পুঁতে ফেলা হয়।এ দিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে জানিয়ে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর জানান, ক্ষতিগ্রস্ত কৃষকরা লিখিত আবেদন করলে জেলা প্রশাসক বরাবরে পাঠানো হবে। পরে তাদের সহযোগিতা করা হবে।
Go to News Site