Jagonews24
প্রশ্ন: কোনো শিশু যদি মায়ের গর্ভেই মারা যায়, তারপর অপারেশন করে বা স্বাভাবিক পদ্ধতিতে শিশুটিকে মৃত অবস্থায় বের করে আনা হয়, এই শিশুর গোসল, কাফন ও জানাজার বিধান কী? উত্তর: কোনো শিশু জীবিত অবস্থায় জন্মগ্রহণ করার পর মারা গেলে সাধারণ মৃতের মতোই তার গোসল ও কাফন দিতে হবে এবং জানাজার নামাজ পড়ে দাফন করতে হবে। এ রকম শিশুর নামও রাখতে হবে। আর যদি কোনো শিশু যদি মায়ের গর্ভেই মারা যায়, মৃত অবস্থায় তাকে যে কোনোভাবে বের করে আনা হয়, তাহলে তার জানাজা পড়তে হবে না। তবে তাকে গোসল দিয়ে একটি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিতে হবে। এ ধরনের শিশুকে চাইলে কাফনের স্বাভাবিক নিয়ম অনুযায়ী তিন কাপড়েও কাফন দেওয়া যায়। আর এ রকম শিশুরও একটি নাম রেখে দেওয়া উচিত। একই বিধান প্রযোজ্য হবে ওইসব অসম্পূর্ণভাবে জন্ম নেয়া মৃত শিশুদের ক্ষেত্রে, যাদের অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয়েছে। আর যদি নষ্ট হয়ে যাওয়া গর্ভের কোন অঙ্গ না হয়ে থাকে; বরং শুধু গোশতের টুকরা বের হয়, তাহলে তা একটি কাপড়ে পেঁচিয়ে কোথাও দাফন করে দিতে হবে। এ ক্ষেত্রে যেমন জানাজা নেই, গোসল, নাম রাখা কোন কিছুরই প্রয়োজন নেই। ওএফএফ
Go to News Site