Collector
পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা, অস্ত্রসহ আটক তরুণ | Collector
পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা, অস্ত্রসহ আটক তরুণ
Jagonews24

পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা, অস্ত্রসহ আটক তরুণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে উপজেলার ইটাখোলা-আকানগর রোডে এ ঘটনা ঘটে। আটক সিদ্দিকুর রহমান (২২) জেলার নবীনগর উপজেলার বরাইলের আতিকুর রহমানের ছেলে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, ইটাখোলা-আকানগর রোডে পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। এসময় একটি মোটরসাইকেলে তিনজন তরুণ আসছিল, মোটরসাইকেলটি চেকপোস্ট দেখে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। বাকি দুই তরুণ পালিয়ে যায়। আটক তরুণের কোমর তল্লাশি করে একটি এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তিনি আরও জানান, পালিয়ে যাওয়া দুই তরুণের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/এএসএম

Go to News Site