Somoy TV
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত যুবদল কর্মীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার কাউনটার বিল থেকে মিন্টু খান নামের ওই যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি মিন্টু। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ স্থানীয় বিল থেকে তার লাশ উদ্ধার করে। আরও পড়ুন: থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতের দিকে বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরও জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
Go to News Site