Collector
মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখায় অস্বাভাবিক লেনদেন, চিঠি দিলো সিআইসি | Collector
মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখায় অস্বাভাবিক লেনদেন, চিঠি দিলো সিআইসি
Somoy TV

মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখায় অস্বাভাবিক লেনদেন, চিঠি দিলো সিআইসি

রাজধানীর মার্কেন্টাইল ব্যাংকের উত্তরা শাখায় ৪৭ কোটি ৫০ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব ও নথিপত্রের জন্য বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (০৪ জুন) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। দুদকের অভিযোগে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংক ঢাকার উত্তরা শাখার গ্রাহক সুরাইয়া হকের ব্যাংক হিসাবে ৪৭ কোটি ৫০ লাখ টাকা জমা হয়। পরবর্তীতে সমপরিমাণ টাকা বিভিন্ন উপায়ে উত্তোলন করা হয়। ২০২১ সালে খোলা অ্যাকাউন্টটির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে অভিযোগ পাঠানো হয় দুদকে। আরও পড়ুন: সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! এ লেনদেনে মানিলন্ডারিং বা অর্থপাচার জড়িত বলে আশঙ্কা করছে সিআইসি। এর আগে, গত ১৭ মে সুরাইয়া হকের সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তারা দুদকে হাজির হননি।

Go to News Site