Jagonews24
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের টিকিট বিক্রির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ ৪ জুন থেকে অনলাইনে ম্যাচের টিকিট কিনতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে বিসিবির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম www.gobcbticket.com.bd-এ। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ ও ১১ জুন অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। এই ম্যাচগুলোর জন্য বিভিন্ন ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি মূল্য রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার, উভয় অংশের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক)। এই তিন ক্যাটাগরির টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা করে। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) থেকে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে ৬০০ টাকা। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। সবচেয়ে কম দামে টিকিট পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে ঘিরে দর্শকদের আগ্রহের কথা বিবেচনায় রেখে এবারও অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রির ব্যবস্থা করেছে বিসিবি। এসকেডি/আইএন
Go to News Site