Collector
ময়মনসিংহে বজ্রপাতে কলেজশিক্ষকসহ দুজনের মৃত্যু | Collector
ময়মনসিংহে বজ্রপাতে কলেজশিক্ষকসহ দুজনের মৃত্যু
Somoy TV

ময়মনসিংহে বজ্রপাতে কলেজশিক্ষকসহ দুজনের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজশিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌহাসচর গ্রামের বাসিন্দা ও গাবতলী ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম খালেকুল আজাদ (৫৬) এবং গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামের রুকুন উদ্দিনের ছেলে সিয়াম (১৮)।স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ বন্ধ থাকায় নিজ গ্রামের একটি মসজিদের নির্মাণকাজ তদারকি করছিলেন খালেকুল আজাদ। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে সঙ্গে বজ্রপাতও হয়। এ সময় অন্যরা নিরাপদ স্থানে চলে গেলেও তিনি পাশের একটি আমগাছের নিচে আশ্রয় নেন। একপর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েম তানভীর জানান, বজ্রপাতে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।আরও পড়ুন: ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলেরঅন্যদিকে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন সিয়াম। স্থানীয়রা জানান, দুপুরে নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পৃথক এ দুই ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। এছাড়া নিজ নিজ এলাকায় তাদের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Go to News Site