Somoy TV
ফ্রান্সের ডিফেন্ডার উইলিয়াম সালিবার ফিটনেস নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়েছেন কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপের আগে অভিজ্ঞ এই সেন্টার-ব্যাক সুস্থ আছেন এবং তাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তিনি।পিঠের সমস্যার কারণে সালিবার বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দেশম স্পষ্ট করে বলেন, সালিবার অবস্থা ভালো। যদিও বৃহস্পতিবারের (৪ জুন) ম্যাচে তাকে মাঠে নামানোর পরিকল্পনা নেই।দেশম বলেন, 'উইলিয়াম ভালো আছে এবং তাকে সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার) যদি তার খেলার প্রয়োজন হতো, তাহলে সে খেলতে পারত।'আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে আসছে একগুচ্ছ নতুন নিয়ম Didier Deschamps on William Saliba: “He's doing well, he'll be managed. If we had to play tomorrow, he would have played. But he won't play. It's all about management.” pic.twitter.com/fJ1O1Uf5Vc— Eduardo Hagn (@EduardoHagn) June 3, 2026 সম্প্রতি শেষ হওয়া মৌসুমে আর্সেনালের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন ২৫ বছর বয়সি এই ডিফেন্ডার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩ ম্যাচের মধ্যে ৫০টিতে খেলেছেন তিনি এবং দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।বিশ্বকাপের আগে ফ্রান্স তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী সোমবার (৮ জুন) নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে।
Go to News Site