Collector
মন্ত্রিপরিষদের বৈঠক চলছে | Collector
মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
Jagonews24

মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি -১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। মন্ত্রিপরিষদের সদস্যরা সভায় অংশ নিয়েছেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কেএইচ/এমআইএইচএস

Go to News Site