Collector
শাকিব খানের বিপরীতে মিথিলাকে প্রশংসায় ভাসালেন বন্ধু মাহি | Collector
শাকিব খানের বিপরীতে মিথিলাকে প্রশংসায় ভাসালেন বন্ধু মাহি
Jagonews24

শাকিব খানের বিপরীতে মিথিলাকে প্রশংসায় ভাসালেন বন্ধু মাহি

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রকস্টার’-এ শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয়েছে তানজিয়া জামান মিথিলার। প্রথম সিনেমাতেই আলোচনায় উঠে এসেছেন এই তরুণ অভিনেত্রী ও মডেল। এবার তার অভিনয় ও পরিশ্রমের প্রশংসায় আবেগঘন বার্তা দিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী সামিরা খান মাহি। নিজের ফেসবুকে ‘রকস্টার’-এর একটি স্থিরচিত্র শেয়ার করে মাহি লেখেন, মিথিলাকে বড় পর্দায় এমনভাবে দেখতে পাওয়া তার জন্য গর্বের বিষয়। তার ভাষায়, মিথিলার এই যাত্রার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, ত্যাগ, নির্ঘুম রাত আর অদম্য ইচ্ছাশক্তি, যা তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।মিথিলা মাহি আরও লেখেন, সাফল্য উদযাপনের পাশাপাশি তিনি মিথিলার ব্যক্তিত্ব ও বিনয়কেও উদযাপন করতে চান। তার মতে, প্রথম সিনেমা হলেও মিথিলা ইতোমধ্যেই দর্শকের হৃদয় ছুঁয়ে ফেলেছে এবং এটি কেবল শুরু মাত্র। ভবিষ্যতে আরও বড় অর্জনের অপেক্ষায় আছেন তিনি।সামিরা খান মাহি বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে মাহি বলেন, মিথিলার এই সাফল্যে তিনি যেমন আনন্দিত, তেমনি ভবিষ্যতেও তার পাশে থাকবেন। পাশাপাশি বড় পর্দায় আরও এগিয়ে যাওয়ার জন্য শুভকামনাও জানান তিনি।   এলআইএ

Go to News Site