Collector
ধর্ষণের দায় কেন এখনও ভুক্তভোগীর ওপর, প্রশ্ন বিশিষ্টজনদের | Collector
ধর্ষণের দায় কেন এখনও ভুক্তভোগীর ওপর, প্রশ্ন বিশিষ্টজনদের
Somoy TV

ধর্ষণের দায় কেন এখনও ভুক্তভোগীর ওপর, প্রশ্ন বিশিষ্টজনদের

ধর্ষণ ও যৌন সহিংসতার মতো নৃশংস অপরাধ প্রতিরোধে পারিবারিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশিষ্টজনেরা। তাদের মতে, শিশুদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা দেয়ার পাশাপাশি নারীর পোশাককে দায়ী করার সামাজিক মানসিকতা পরিবর্তন জরুরি।একই সঙ্গে, কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেই কেবল বিচার প্রক্রিয়া গতি পায়—এমন প্রবণতারও কঠোর সমালোচনা করেছেন তারা। বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ধর্ষণ, শিশু নির্যাতন ও বিচারহীনতা’ সংক্রান্ত এক গোলটেবিল বৈঠকে এসব মতামত উঠে আসে। আরও পড়ুন: রামিসা হত্যাকাণ্ডের রায় ৭ জুন আলোচনায় অংশ নিয়ে আইনবিদ, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশু নির্যাতন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রমের অভাব এবং সামাজিক ট্যাবুকে এ ধরনের অপরাধের বিস্তার পাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন তারা। একই সাথে, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে মামলার বিচার কাজ শেষ করার আইনি বাধ্যবাধকতা কেন বাস্তবায়িত হচ্ছে না, সে প্রশ্নও তোলেন বক্তারা। আক্ষেপ প্রকাশ করে তারা বলেন, ধর্ষণের ঘটনায় এখনও ভুক্তভোগী নারীকেই সমাজ ও কাঠগড়ায় দোষারোপের শিকার হতে হয়।

Go to News Site