Collector
জামালপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু | Collector
জামালপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
Somoy TV

জামালপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা এবং মৃত সাদেক আকন্দের ছেলে।পরিবার জানায়, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড তাপদাহের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে যান। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।আরও পড়ুন: পুকুরে গোসলে নেমে জামালপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুহাসপাতালে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলেছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।নিহতের নাতি মামুন জানান বুধবার দুপুরে খড় শুকাইতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়। ভোরে বাড়ি থেকে জামালপুর নিলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল পাঠানো হয়। বেলা ১১ টায় ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান।

Go to News Site