Somoy TV
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।বুধবার (০৩ জুন) রাত সাড়ে ১০টায় বরিশাল নগরীর শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি) এলাকা থেকে স্টীমার ঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে।আটক পুলিশ কনস্টেবল তানহাদ আহমেদ নীরব (২৭) বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের রেশন স্টোরে কর্মরত ছিলেন।এসময় তার দেহ তল্লাশি করে ৫পিস ইয়াবা ও ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা কেডিসি কলোনির সামনের সড়কে সন্দেহভাজন ব্যক্তির শরীর তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে। এসময় ওই ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।আরও পড়ুন: সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী নূর হিদায়াওসি আরও বলেন, এ ঘটনায় আটক পুলিশ সদস্যর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।'
Go to News Site