Collector
কিশোরগঞ্জে পিকআপের চাপায় পথচারী নিহত | Collector
কিশোরগঞ্জে পিকআপের চাপায় পথচারী নিহত
Somoy TV

কিশোরগঞ্জে পিকআপের চাপায় পথচারী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে সড়কের ধার দিয়ে হাঁটছিলেন ফেরদৌস শিকদার। এ সময় কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির পোল্ট্রি মুরগীবাহী পিকআপ ভ্যান পেছন থেকে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই চালক পিকআপটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ফেরদৌস শিকদারকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি মারা যান।আরও পড়ুন: কিশোরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যাপাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাকুন্দিয়া বাইপাস এলাকায় পিকআপের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Go to News Site