Collector
বাংলাদেশিদের প্রণোদনার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আনতে নীতিমালা অনুমোদন | Collector
বাংলাদেশিদের প্রণোদনার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আনতে নীতিমালা অনুমোদন
Jagonews24

বাংলাদেশিদের প্রণোদনার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আনতে নীতিমালা অনুমোদন

প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে প্রণোদনার মাধ্যমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে উৎসাহিত করতে নীতিমালা করেছে সরকার। ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে এফডিআই আনতে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এদিকে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত আইনে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে মুনাফাভিত্তিক (ফর-প্রফিট) বা অ-মুনাফাভিত্তিক (নট-ফর-প্রফিট) কোম্পানি বা সংগঠন গঠন এবং এসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জনের বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। আরএমএম/ইএ

Go to News Site