Collector
ঢাকা কলেজে বসছে ‘মিস্টার ত্রিপল আর সিক্স মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট’র গ্র‍্যান্ড ফাইনাল | Collector
ঢাকা কলেজে বসছে ‘মিস্টার ত্রিপল আর সিক্স মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট’র গ্র‍্যান্ড ফাইনাল
Somoy TV

ঢাকা কলেজে বসছে ‘মিস্টার ত্রিপল আর সিক্স মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট’র গ্র‍্যান্ড ফাইনাল

আগামী ৭ জুন ঢাকা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় গেমিং ল্যান ফাইনাল। ‘মিস্টার ত্রিপল আর সিক্স মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট’ নামে এই টুর্নামেন্টের বিজয়ীদের জন্য থাকছে ৬ লাখ টাকার পুরস্কার।এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় গেমিং ইউটিউবার মিস্টার ত্রিপল আর-এর ৬০ লাখ সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে। টুর্নামেন্টটি এরইমধ্যে দেশের ই-স্পোর্টস অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। রেজিস্ট্রেশন পর্বে অংশগ্রহণ করে মোট ২৯ হাজার স্কোয়াড। এখান থেকে আটটি বিভাগে আলাদাভাবে আয়োজিত ল্যান কোয়ালিফায়ার রাউন্ড শেষে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে সেরা ১২টি স্কোয়াড, যারা এবার মুখোমুখি হবে মূল মঞ্চে।টুর্নামেন্টের অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে আছে সময় টেলিভিশন।আরও পড়ুন: সুইজারল্যান্ডকে হারিয়ে আইস হকিতে পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ফিনল্যান্ডআয়োজন সম্পর্কে টুর্নামেন্টের উদ্যোক্তা মিস্টার ত্রিপল আর বলেন, ‘দেশের ই-স্পোর্টসকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। তরুণ গেমারদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি। এই আয়োজনের মাধ্যমে দেশের ই-স্পোর্টস আরও অগ্রসর হবে বলে আমি আশাবাদী।’ই-স্পোর্টস বিশ্লেষকরা মনে করছেন, এই আয়োজন দেশে কম্পিটিটিভ গেমিং সংস্কৃতিকে মূলধারায় প্রতিষ্ঠিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Go to News Site