Collector
বাংলাদেশের হয়ে দিলারার দ্রুততম ফিফটি | Collector
বাংলাদেশের হয়ে দিলারার দ্রুততম ফিফটি
Somoy TV

বাংলাদেশের হয়ে দিলারার দ্রুততম ফিফটি

এডিনবরায় বৃষ্টি, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটি তাই ৮ ওভারে নেমে এসেছিল। এমন পরিস্থিতিতে দ্রুত রান করতে হবে, কে না জানে! দিলারা আক্তারও তা-ই করলেন। দ্রুত রান তুলে একটি রেকর্ডই গড়ে ফেলেছেন তিনি।এই ম্যাচ দিয়ে দিলারা এখন বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির মালিক। ৩ উইকেটে বাংলাদেশের ৯৮ রান তোলার ইনিংসে দিলারা ২৬ বলে ৫১ রান করেছেন। ২ ছক্কা ও ৮ চারের মারে সাজানো ইনিংসে ২৬, এমনকি ২৭ বলে করলেও তিনি দ্রুততম ফিফটির মালিক হয়ে যেতেন, করেছেন ২২ বলে।আগের দ্রুততম ফিফটিটি রুমানা আহমেদের। ২০১৯ সালে লাহোরে ২৮ বলে ফিফটি করেছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচটি বাংলাদেশ ১৪ রানে হারলেও দিলারার রেকর্ডের ম্যাচে হারেনি। নেদারল্যান্ডসকে ৮৫ রানে আটকে দিয়ে জিতেছে ১৩ রানে।আরও পড়ুন: ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচদিলারাকে ১৩ রান করে জুয়াইরিয়া ফেরদৌস সঙ্গ দেন। সোবহানা মোস্তারি ১১, নিগার সুলতানা জ্যোতি ৯ ও স্বর্ণা আক্তার করেন ৩ রান। নেদারল্যান্ডসের হয়ে ইরিস জলিং, হিদার সিয়েজার্স ও ফন ডেন রাদ একটি করে উইকেট নেন।জবাব দিতে নেমে ভালো শুরু পেয়েছিল নেদারল্যান্ডস। উদ্বোধনী জুটিতে ৪.৩ ওভারের মধ্যেই তারা তুলে ফেলে ৫২ রান। পরের বলে ২১ রান করা হিদার ও একই ওভারের শেষ বলে ডি লিডি ৩০ রান করে আউট হলে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। দুজনের উইকেটই নেন ফারিহা তৃষ্ণা।এরপর রবিন রিজকে ২১ ও ফ্রেদেরিক ওভারডাইক ৯ রান করেন। বাংলাদেশের হয়ে ফারিহা ছাড়াও ২টি উইকেট নেন রিতু মনি।

Go to News Site