Collector
ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের | Collector
ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
Somoy TV

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তোফায়েল আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় কসবা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহমেদ কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আরও পড়ুন: কিশোরগঞ্জে পিকআপের চাপায় পথচারী নিহত এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো আজ বিকেলে দৃষ্টিনন্দন কসবা রেলওয়ে স্টেশনে বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসুরা ঘুরতে আসেন। এ সময় তোফায়েল নামে এক যুবক বন্ধুদের সঙ্গে রেলওয়ে স্টেশনে ঘুরতে আসেন। সন্ধ্যার দিকে স্টেশনটির এক পাশে এসে যাত্রা বিরতি করে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস। এ সময় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে নেমে আসেন এক বৃদ্ধ। পরে ওই বৃদ্ধ পাশের রেললাইনের মাঝখানে এসে দাঁড়ান। তখন ওই রেললাইন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী বিরতিহীন দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেস ছুটে আসছিল। সুবর্ণ এক্সপ্রেসের চালকের বাজানো হর্ন ওই বৃদ্ধ না শুনে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি স্টেশনে ঘুরতে আসা যুবক তোফায়েলের নজরে আসে। সে বৃদ্ধকে বাঁচানোর জন্য লাইনের ওপর গিয়ে বৃদ্ধকে সরিয়ে দেয়। এসময় দ্রুত গতিতে থাকা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি তোফায়েলকে সজোরে ধাক্কা দেয়। এতে তোফায়েল দূরে গিয়ে ছিটকে পড়েন। তখন সে বৃদ্ধকে বাঁচাতে পারলেও নিজেকে রক্ষা করতে পারেনি। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলওয়ে স্টেশন পার হওয়ার পর গুরুতর আহত তোফায়েল প্রাণ হারান। স্টেশনে থাকা সহপাঠী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল দুই বন্ধু ঘটনা সম্পর্কে কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেস কসবা স্টেশন অতিক্রম করার সময় একটা বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তোফায়েল আহমেদ নামে এক যুবক মারা গেছেন। ঘটনাটি হৃদয় বিদারক বলে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, কসবা রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় তোফায়েল আহমেদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Go to News Site