Collector
চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার | Collector
চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
Somoy TV

চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ওমর আলী (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ জুন) নতিপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওমর আলী ওই গ্রামের নুহু নবী শেখের ছেলে। আরও পড়ুন: কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেফতার পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী তার শিশু সন্তানকে নিতে শ্বশুর ওমর আলীর ঘরে যান। এ সময় ওমর আলী তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে বিচার প্রার্থনা করলেও কোনো সুরাহা না পেয়ে গত ২১ মে তিনি বাবার বাড়ি রংপুরে চলে যান। পরদিন ২২ মে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৫ দিন পর বুধবার (৩ জুন) দিবাগত রাতে ভুক্তভোগী শ্বশুর ওমর আলীর নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আরও পড়ুন: ঝিনাইদহে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে হত্যা দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে আমলী দামুড়হুদা আদালতে সোপর্দ করা হয়েছে।

Go to News Site