Collector
চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু | Collector
চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু
Somoy TV

চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে শান্ত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় আলমডাঙ্গার নান্দবার গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শান্ত আলমডাঙ্গা উপজেলার গাংনি ইউনিয়নের নান্দবর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আহত নাহিদ একই গ্রামের লিটন গোলজারের ছেলে। তারা দুজন চাচাতো ভাই। আরও পড়ুন: লালমনিরহাটে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ৭ শান্তর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় ঝড় ও বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় শান্তদের বাড়ির ছাদের ওপরে দুজনই ছিলেন। বজ্রপাত পড়লে তারা গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। নাহিদ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরও পড়ুন: পঞ্চগড়ে বজ্রপাতে তরুণের মৃত্যু রাতেই শান্তর মরদেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে নেয়া হয়।

Go to News Site