Collector
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান | Collector
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান
Somoy TV

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

লাহোরে স্পিন সহায়ক উইকেটে দারুণ বোলিং ও দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে তারা ২-১ ব্যবধানে জয় তুলে নেয়।টস হেরে আগে বোলিং করতে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করে পাকিস্তান। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নিজের প্রথম স্পেলেই সাফল্য এনে দেন। এক পর্যায়ে ২ উইকেটে ৯৮ রান তুলে ভালো অবস্থানে ছিল সফরকারীরা। তবে এরপরই ব্যাটিং ধস নামে তাদের ইনিংসে।ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস ৭১ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি। হারিস রউফ, আবরার আহমেদ ও শাদাব খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ১৫৭ রানেই অলআউট হয়ে যায়। আফ্রিদি ৩০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।আরও পড়ুন: ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও সহজ পথ পায়নি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ওপেনার মাজ সাদাকাত ২৭ রান করেন, আর বাবর আজম ধীরগতির ৪০ রানের ইনিংস খেলেন।সেখান থেকে দলের হাল ধরেন শাদাব খান ও আব্দুল সামাদ। দুজন মিলে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের পথে নিয়ে যান। শাদাব ৪২ বলে ২৯ এবং সামাদ ৩০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।তাদের দৃঢ় ব্যাটিংয়ে ৪৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ফলে ঘরের মাঠে সিরিজ জয়ের আনন্দে মাতে আফ্রিদির দল।

Go to News Site