Collector
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক গ্রেফতার | Collector
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক গ্রেফতার
Somoy TV

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক গ্রেফতার

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হওয়ার ঘটনায় হোটেলটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। হোটেলের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।গত বুধবার (৩ জুন) সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে অবস্থিত ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক বলে জানায় রয়টার্স। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি। তাদের মধ্যে ৩ জন ম্যাক্স হাসপাতালে ও অপর ২ জন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বুধবার রাতেই ফ্লারিশ স্টে হোটেলের মালিক লভকেশ বাজাজকে গ্রেফতার করা হয়।

Go to News Site