Collector
মাদক বিক্রির অভিযোগে সালিশে যুবককে ভয়াবহ নির্যাতন, ভিডিও ভাইরাল | Collector
মাদক বিক্রির অভিযোগে সালিশে যুবককে ভয়াবহ নির্যাতন, ভিডিও ভাইরাল
Somoy TV

মাদক বিক্রির অভিযোগে সালিশে যুবককে ভয়াবহ নির্যাতন, ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলার নারুই এলাকায় মাদক বিক্রির অভিযোগ এনে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে।বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। হবি মিয়া উত্তর কাইতলা এলাকার রহমত মিয়ার ছেলে। গ্রামের মাতব্বররা ওই যুবকে দফায় দফায় গণপিটুনি দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার উত্তর কাইতলা নারুই গ্রামে মাদক কেনা-বেচার কারণে এলাকার সামাজিক পরিবেশ অনেকটাই নাজুক হয়ে পড়েছে। এলাকার নাগরিক জীবনে নাভিশ্বাস উঠেছে। এ ঘটনার পর গ্রামবাসী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হবি মিয়াকে ধরে এনে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।স্থানীয় নারুই গ্রামের বাসিন্দা মোকাররম, মোহসিন, তাজু ও হানিফ মেম্বারসহ কয়েকজন মিলে হবি মিয়াকে নির্যাতন করেন বলে জানায় পুলিশ। এক পর্যায়ে মাদক ব্যবসা করবে না মর্মে হবি মিয়ার কাছ থেকে অঙ্গীকার নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। আরও পড়ুন: হবিগঞ্জে হাসপাতালে কাতরাচ্ছে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিশুএদিকে নিজেদের হাতে আইন তুলে নিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। মানিক হায়দার নামে একজন লিখেন, কেউ অপরাধী হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো উচিত না। গ্রামের সরদার নামে জালেমরা অসহায় মানুষকে নির্যাতন করতে জানে। সঠিক বিচার করতে জানে না। এসব কথিত সর্দারদেরকে বিচারে আওতায় আনা উচিত।সাদ্দাম হোসেন ফুলমিয়া নামে অপরজন লেখেন, আইন যখন তার নিজের গতিতে চলে না, তখন নিজেদের হাতে তুলে নেয়া ছাড়া উপায় আছে? ছেলে-মেয়েগুলো চোখের সামনে খারাপ হয়ে যাবে, আর তা সবাই দেখবে?নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, কেউ অপরাধী হয়ে থাকলে তাকে আইনের হাতে, পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। যারা গ্রাম্য সালিশে ছিলেন তাদেরকে খোঁজা হচ্ছে। এছাড়া ভুক্তভোগী ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site