Collector
ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে | Collector
ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে
Jagonews24

ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৫ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। একিউএফ/জেআইএম

Go to News Site