Collector
সহজ জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো পাকিস্তান | Collector
সহজ জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো পাকিস্তান
Jagonews24

সহজ জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো পাকিস্তান

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। মাত্র ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত শাদাব খান ও আব্দুল সামাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান। অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। যদিও তার এই সিদ্ধান্ত কাজে লাগেনি। পুরো ইনিংসে তিনি ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। তার ব্যাটে আসে ৭১ বলে ৬৫ রান। বাকি সবাই হয়েছে ব্যর্থ। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ১৯ রান। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের হয়ে শুরুতেই আঘাত হানেন। প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন। পরে ইনিংসের মাঝপথে ইংলিসের উইকেট নিয়ে বড় ধসের সূচনা করেন। একসময় ১১৯/৩ অবস্থানে থাকা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ১৫৭ রানেই অলআউট হয়ে যায়। লেগ স্পিনার আবরার আহমেদও ছিলেন দুর্দান্ত। তিনি ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। অন্যদিকে শাদাব খান ৯ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। জবাবে পাকিস্তানের হয়ে শুরুটা আক্রমণাত্মক করেন মাজ সাদাকাত। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন অভিজ্ঞ বাবর আজম। ৮৪ বলে ৪০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন এবং গড়ে দেন দলের জয়ের ভিত। অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাথু কুহনেম্যান মাঝের ওভারগুলোতে দুর্দান্ত বোলিং করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট তুলে নিলে ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন শাদাব খান এবং ১৮ রানে অপরাজিত থাকেন আবদুল সামাদ। তাদের জুটিতেই ৪২তম ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান এবং সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে নেয়। আইএন

Go to News Site