Jagonews24
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৬ দিন। বিশ্ব আসরকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে ধাক্কা খেয়েছে অন্যতম ফেবারিট ফ্রান্স। গত আসরের রানার্সআপকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে আইভরি কোস্ট। বৃহস্পতিবার রাতে জয়ের নায়ক ছিলেন গুয়েলা দুয়ে। একটি গোল করার পাশাপাশি সহায়তা করেন জয়সূচক গোলেও। মজার বিষয় হলো, তিনি ফ্রান্স ও পিএসজি তারকা ডেজিরে দুয়ের বড় ভাই। ম্যাচের শুরুরে দারুণ খেলে ফ্রান্স। রায়ান শেরকির গোলে এগিয়েও যায় ফ্রান্স। প্রথমার্ধে তার করা গোলেই এগিয়ে যায় দল। কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ফরাসি রক্ষণভাগের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফিরে আসে আইভরি কোস্ট। ৫৩তম মিনিটে নিকোলাস পেপের পাস থেকে গোল করে সমতা ফেরান গুয়েলা দুয়ে। এরপর তার বাড়ানো ক্রসে গোল করেন আমাদ দিয়ালো। এই গোলেই আইভরি কোস্ট তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো জয় পায় ফ্রান্সের বিপক্ষে। টানা নয় ম্যাচ অপরাজিত থাকার পর এই হারে সেই ধারাও ভেঙে গেল ফ্রান্সের। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী সোমবার তারা মুখোমুখি হবে নর্দান আয়ারল্যান্ডের। আইএন
Go to News Site