Collector
বায়ুদূষণের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে ঢাকা | Collector
বায়ুদূষণের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে ঢাকা
Jagonews24

বায়ুদূষণের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে ঢাকা

রাজধানী ঢাকায় টানা কয়েক দিন ধরে বৃষ্টির দেখা নেই। যার প্রভাব পড়েছে বাতাসের মানে। দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। শুক্রবার (৫ মে) সকাল ৯টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বাতাসের মান সূচকে এসময় ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১০৭। কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির দূষণ স্কোর ১৭০। এরপরই ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর কিনশাসা শহর ১৪৮, চীনের চেংদু ১৪২, নেপালের কাঠমান্ডু ১৩৮, পাকিস্তানের লাহোর ১৩১, চিলির সান্তিয়াগো ১০৬, ভারতের দিল্লি ১০২, চীনের হাংজু ১০২ ও পেরুর লিমা ৯৪ স্কোর নিয়ে দূষণের ওপরের সারিতে রয়েছে। অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো অস্ট্রেলিয়ার ক্যানবেরা। শহরটির দূষণ স্কোর মাত্র ১২। একিউএফ/জেআইএম

Go to News Site