Jagonews24
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকা থেকে যুবলীগ নেতা টুনটু দাস বিজয়কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ জুন) নগরীর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টুনটু দাস বিজয় আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার সুধীর দাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ আবদুর রহিম। পুলিশ সূত্রে জানা গেছে, টুনটু দাসের বিরুদ্ধে আকবরশাহ ও কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও সভা-সমাবেশে অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/জেএইচ
Go to News Site