Collector
দূষণের মাত্রা বেড়েছে ঢাকার বাতাসে | Collector
দূষণের মাত্রা বেড়েছে ঢাকার বাতাসে
Somoy TV

দূষণের মাত্রা বেড়েছে ঢাকার বাতাসে

নানা কারণে বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। গত ডিসেম্বর থেকেই মেগাসিটি ঢাকায়ও দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। তবে কয়েকদিন ধরে শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে।শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা ঢাকার স্কোর ১১৫, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে গত বৃহস্পতিবার একই সময় শহরটির বায়ুমানের স্কোর ছিল ৯৪। এ হিসাবে আজ দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুমানের স্কোর ১৭৫। এরপরেই অবস্থান করা কঙ্গোর কিনসাসার স্কোর ১৫৮। শহর দুটির বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। এদিকে, ১৪৭ স্কোর নিয়ে চীনের চেংডুর অবস্থান তৃতীয়। আর ১১৯ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর হাংজুর অবস্থান সপ্তম। শহর দুটির বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে দশম অবস্থানে চীনের চংকিং শহরের বাতাস মোটামুটি ভালো রয়েছে। শহরটির বায়ুমানের স্কোর ৯২। আর ১৬ তম অবস্থানে থাকা চীনের উহার শহরের বাতাসেরও একই পরিস্থিতি। তালিকার পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৩১, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে ১২তম অবস্থানে থাকা করাচির বাতাসে আজ দূষণের মাত্রা অনেকটাই কম। শহরটির বায়ুমানের স্কোর ৮৬। আরও পড়ুন: তীব্র গরমের মধ্যে সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা এছাড়া ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানের নেপালের কাঠমান্ডু, ১০০ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে চিলির শান্তিয়াগো আর ৯৩ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা শহর। একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

Go to News Site